বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বাঁশদহা রুপচান গাজীর মোড় টু কামারবায়সা রাস্তাটি বেহাল দশা সাতক্ষীরায় বাঁশদহ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ভোরের সাতক্ষীরা ডেস্ক / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পটিতে সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে।

চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স বসানোর জন্য খুলনা বিএনএসবি আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৫৫ জন রোগীকে চোখের পাওয়ার পরীক্ষা শেষে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।

বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন এবং সমন্বয়কারী মো. জাহিদুর রহমান (শোভন)। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।