বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বাঁশদহা রুপচান গাজীর মোড় টু কামারবায়সা রাস্তাটি বেহাল দশা সাতক্ষীরায় বাঁশদহ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ভোরের সাতক্ষীরা ডেস্ক / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ভোরের সাতক্ষীরা ডেক্স : সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক এলাকায় হাটতে বেরিয়েছিলেন।

এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে তীব্র ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেছেন। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তাঁর নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।