রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ভোরের সাতক্ষীরা ডেক্স : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রুপচান গাজীর মোড় টু কামারবায়সা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা।
সরেজমিনে যেয়ে দেখা যায়, রাস্তাটি অধিকাংশ জায়গায় খাঁ, বালু ও পিছ এর লেশ মাত্র নেই। আর শুধু তাই নয় রাস্তাটি একধার ভেঙ্গে পুকুরে বিলীন হতে বসেছে। ফলে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। কেবলমাত্র চলছে এক চাকার বাহন গুলো।
আর এ কারণে চরম ভোগান্তিতে এ জনপদের বৃহৎ জনগোষ্ঠী। আর স্কুল, কলেজ গামী কমলমতি শিক্ষার্থীরা পড়েছে বড় বিপদে। ঘুরতে হচ্ছে তাদের বিকল্প পথে। এছাড়া এই জনপদের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে বিকল্প রাস্তা ব্যবহারের ফলে যাতায়াত খরচ বাড়ছে অনেক গুনে।
ফলে অপচয় হচ্ছে বেশী অর্থ ও সময়ের। ফলে লাভের মুখ দেখতে কিছুটা হলেও খেতে হচ্ছে হিমশিম। আর এ কারণে অনেক সময় কৃষকরা ফসল উৎপাদনে করতে অনিহা প্রকাশ করছে।
তাই এর সকল সমস্যার সমাধানের একমাত্র পথ হলো জরুরী রাস্তা সংস্কার। উক্ত রাস্তা সংস্কারে এলাকাবাসী যথাযথ উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।