রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ভোরের সাতক্ষীরা ডেক্স : মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেইউ বাজারস্থ রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেন কামার বায়সা ফুটবল একাদশ ও অপরদিকে অংশ নেন মাধবকাটি ফুটবল একাদশ।
টানটান উত্তেজনা আর দর্শক মাতানো এ খেলায় কামার বায়সা একাদশ ও মাধবকাটি একাদশকে ট্রাই বেকারে এক শূন্য গোলে পরাজিত করেন।
উক্ত খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম,সাংবাদিক অহিদুজ্জামান লাভলু, আমিনুর রহমান,রেইউ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান বাবু, রুস্তম আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহীন, আলমগীর হোসেন, আব্দুল গনি।
এ ফুটবল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সজিব হোসেন।